1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত
শিরোনাম
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৮ Time View

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:৷

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পাথরবাহী বারকী শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন জালিল মিয়া এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শাহা আলম। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তাঁদের বিজয় নিশ্চিত করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আক্তার হোসেন

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ঘোড়া প্রতীকে জালিল মিয়া ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের মো. মজনু মিয়া পেয়েছেন ১৬১ ভোট।

সহ-সভাপতি পদে দোতলা বাস প্রতীকে মো. সাকির মিয়া ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে মো. খোয়াজ আলী ৬৯, মো. কুদ্দুছ মিয়া ৬৩ এবং আব্দুস সালাম ৬১ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে মো. শাহা আলম ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আলম মিয়া পেয়েছেন ১৪১ ভোট।

অন্যদিকে, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীই নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে শফিকুল ইসলাম ২১৭, মো. আবুল খায়ের ২০৬, মিজানুর রহমান ১৮৪ এবং মো. জয়নাল মিয়া ১৪১ ভোট পেয়েছেন।

সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৩৮৪ জন। সভাপতি পদে দুজন, সহ-সভাপতি পদে চারজন, সম্পাদক পদে দুজন এবং সদস্য পদে চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews