1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর
শিরোনাম
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী

কোম্পানীগঞ্জে ‘জরায়ুর ক্যান্সার’ প্রতিরোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২৭ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকা ক্যাম্পেইন চালু হতে যাচ্ছে। চলবে দশদিন। এ সময়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়া হবে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।
গতকাল সোমবার (১৪ অক্টোবর) এ টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল।
সভায় জানানো হয়, জরায়ু ক্যানসারে আক্রান্তের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ। জরায়ু ক্যান্সার বিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান যার মধ্যে ৯০ ভাগই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৫৮২ জন নারী বছরে মারা যান। অথচ এটি একটি প্রতিরোধযোগ্য ক্যানসার। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।
সভায় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদা ইয়াসমিন, ব্র্যাকের কোম্পানীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার তানজিল আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী মাওলানা মুজিবুর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews