1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

কোম্পানীগঞ্জে চলছে কঠোর লকডাউন, ভ্রাম্যমাণ আদালতের ১৬ হাজার টাকা জরিমানাসহ ১জনকে জেলে প্রেরণ

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৫১ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-সিলেটের কোম্পানীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।কঠোর নজরদারিতে রয়েছে সেনা পুলিশ ও বিজিবি।

উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে আজ। সেই সাথে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

সোমবার (৫জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা ও টুকের বাজার, পাড়ুয়া বাজার ও থানাবাজার এলাকায় প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যায়।
সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮ টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা ও ১ টি মামলায় ১ জন কে ২০ দিনের জেল প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আচার্য। এ সময় উপস্থিত ছিলোন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ, কে এম নজরুল ইসলাম।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান- সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews