1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক

কু‌ড়িগ্রা‌মে নিখোঁজ দুই কিশোরী গা‌জীপুরে উদ্ধার

  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৫২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামে পৃথক ঘটনায় ‘অপহরণের’ শিকার দুই কিশোরীকে গাজীপুর থে‌কে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে উদ্ধার ক‌রে ২৬ জুন কু‌ড়িগ্রা‌মে নি‌য়ে আসে সদর থানা পু‌লি‌শের দু‌টি দল।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহ‌রিয়ার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
পুলিশ জানায়, গত ১৫ মার্চ কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কি‌শোরী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র জাবেদ আলী জ‌ড়িত ব‌লে অভিযোগ ওঠে। প‌রে নি‌খোঁজ কি‌শোরীর প‌রিবার জা‌বেদ আলী‌র বিরু‌দ্ধে অপহর‌ণের অভিযোগ এনে কু‌ড়িগ্রাম সদর থানায় এক‌টি সাধারণ ডায়েরি (জিডি) ক‌রে। এ ঘটনায় পুলিশ তদন্ত ক‌রে প্রায় তিন মাস পর ওই কিশোরী‌কে গাজীপুরের কোনাবাড়ী থে‌কে উদ্ধার ক‌রেছে। ত‌বে অভিযুক্ত জা‌বেদ আলী‌কে আটক কর‌তে পা‌রে‌নি।
পু‌লিশ জানায়, পৃথক আরেক‌টি ঘটনায় গত ৫ জুন কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক কি‌শোরী নি‌খোঁজ হয়। এ ঘটনায় কি‌শোরীর খালা‌তো ভাই ও জেলার নাগেশ্বরী উপজেলার বালাশী গ্রামের ফজলুল হকের পুত্র শরিফুল ইসলামকে অভিযুক্ত ক‌রে থানায় অভিযোগ ক‌রে কি‌শোরীর প‌রিবার। ঘটনার তদ‌ন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থে‌কে ওই কি‌শোরী‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ। এ সময় অভিযুক্ত যুবক‌কেও আটক ক‌রে পু‌লি‌শ। প‌রে শ‌নিবার দুপু‌রে তা‌দের কু‌ড়িগ্রা‌মে আনা হয়।
পু‌লিশ জানায়, দুই কি‌শোরী ‘অপহর‌ণের’ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দু‌টি মামলা হ‌য়ে‌ছে।
ওসি খান মো. শাহ‌রিয়ার জানান, দুই কি‌শোরী বর্তমা‌নে পু‌লি‌শের জিম্মায় র‌য়ে‌ছে। গ্রেফতার যুবকসহ দুই কি‌শোরী‌কে আদাল‌তে নেওয়া হ‌বে। এ ঘটনায় জ‌ড়িত অপর আসামি‌দের‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে ব‌লেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews