1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

কুড়িগ্রাম পৌরসভার গোটা এলাকায় কঠোর বিধিনিষেধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় কুড়িগ্রাম শহরসহ কুড়িগ্রাম পৌরসভার গোটা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আগামী শনিবার (১৯ জুন) বিকাল থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এর আগে গত মঙ্গলবার (১৫ জুন) বিকাল থেকে পৌর এলাকার তিনটি ওয়ার্ডে (২, ৩ ও ৭ নং ওয়ার্ড) কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রশাসন।
সূত্র জানায়, জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে জেলা করোনা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে সব সদস্যের পরামর্শক্রমে সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা শহরের পৌর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপসহ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিটিংয়ে উপস্থিত কমিটির এক সদস্য জানান, নতুন আরোপিত বিধিনিষেধে পৌর এলাকায় হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে ভোক্তারা বসে খাবার খেতে পারবেন না। খাবারের হোটেল ও দোকানগুলো শুধু পার্সেল সার্ভিস চালু রাখতে পারবে। বাজার ও দোকানপাট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মধ্যে চালু থাকবে। এরপর বন্ধ করতে হবে। এছাড়াও পৌর এলাকায় যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি অহেতুক আড্ডা দেওয়ার ওপরও বিধি নিষেধ আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে প্রজ্ঞাপন আকারে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, এক সপ্তাহের জন্য এই বিধিনিষেধ জারি হলেও সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে এর সময় ও পরিধি বাড়ানো হতে পারে।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা শহরসহ পৌর এলাকায় বিধিনিষেধের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বিধি নিষেধ জারি করা তিনটি ওয়ার্ডসহ পুরো পৌর এলাকা বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। আগামী শনিবার থেকে এটি কার্যকর করা হবে।
সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা পুরো পৌর এলাকা কঠোর বিধিনিষেধের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার বিকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।’
এবারের বিধি নিষেধে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার পর থেকে সকাল ৯টা পর্যন্ত পৌর এলাকার দোকানপাট বন্ধ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। এছাড়াও পৌর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৬ জুন পর্যন্ত জেলায় এক হাজার ৩৭৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। তবে কয়েক সপ্তাহ থেকে সংক্রমণের মাত্রা বেশি। এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬শ’ ৮২ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ জন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চীন সরকারের দেওয়া উপহার সিনোভ্যাক্সের ৮ হাজার ৪শ’ ডোজ ভ্যাকসিন কুড়িগ্রামে পৌঁছেছে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews