1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

কুড়িগ্রামে ফের ঘন কুয়াশায় শৈত্য প্রবাহের আশঙ্কা

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

এইচ এম বাবুল ফুলবাড়ী প্রতিনিধিঃ- (কুড়িগ্রাম)


চলতি মাঘ মাসের মাঝামাঝি সময়ে শৈত্য প্রবাহ না থাকলেও উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের প্রকোপ। দুদিন ধরে বেলা গড়িয়ে গেলেও ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। ঘন কুয়াশার কারনে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যানবাহনসহ অটোরিকশা ও মিশুক চালকেরা হেলডলাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষগুলোর।

আজ রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কথা হয়, জেলা সদরের কুমরপুরের অটোরিকশা চালক আইনুল মিয়া (৫২)। তিনি বলেন, ‘দুই দিন থাকি খুউব শীত পইরবের নাইগছে। আইজ আরও বেশী। গাওয়োত শিরশির করি বাতাস নাগে। আস্তাঘাট দেহা যায় না। অটোরিকশার হেডলাইট জ্বলে চলবের নাগছোং, একসেডেন্ট হওয়ার ভয়োত!

সকাল ৭টার দিকে কাজে যোগ দিতে সাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন পাটেশ্বরী এলাকার অাজিজুল (৪০), দুলু মিয়া (৩২), জাহেদুল (৩৯) সহ নির্মান শ্রমিকের একটি দল।
তাঁদের সঙ্গে কথা হলে, দলে থাকা দুলু মিয়া (৩২) বলেন, ‘কয়েক কিলোমিটার আস্তা সাইকেল চলেয়া প্রতিদিন হামরা কাজোত যাই। কিন্তু আইজ ঘন কুয়াশায় কিচ্ছু দেখা যাবার নাগছে না। তার মধ্যে এই ঠান্ডাত কামকাজ কইরলে হাত-পাও কাঁপে। কামকাজ না করিয়েও তো উপায় নাই।
তবে ফেব্রুয়ারীর শুরুতে তাপমাত্রা কমে গিয়ে রয়েছে শৈত্য প্রবাহের আশঙ্কা। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, ‘আজ রবিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও হ্রাস পেয়ে ফেব্রুয়ারির শুরুতে মৃদু শৈত্য প্রবাহের আংঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews