1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬০ Time View

এইচ এম বাবুল, কুড়িগ্রাম
গত ১ সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা। পাইকারী বাজারে বেড়েছে ৫০ কেজির বস্তাপ্রতি ১৫০ থেকে ২ শত টাকা। এভাবে চালের দাম বাড়ায় মে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
আজ রবিবার কুড়িগ্রামের চালের বাজারে গিয়ে দেখা যায় মোটা ও স্বর্ণা চাল বাজারে নেই। এই সুযোগে খুচরা বাজারে ২৮ চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা, জিরা শাইল ৫০ টাকা, মিনিকেট ৫৬ টাকা,মিনিকাটারী ৬০ টাকা দরে। অন্যদিকে পাইকারী বাজারে গত ১ সপ্তাহের ব্যবধানে চালের দাম ২৮ চাল ৫০ কেজির বস্তাপ্রতি ১৫০ টাকা বেড়ে ২২৫০ টাকা, জিরাশাইল ২ শত টাকা বেড়ে ২৩৫০ টাকা,মিনিকেট ২৩০০ টাকা থেকে বেড়ে ২৫৫০ টাকা ,মিনি কাটারী ২২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
চালের দাম বাড়ার বিষয়ে পাইকারী ব্যবসায়ীরা বৃষ্টি আর বন্যার কারন উল্লেখ করে জানান, বেশির ভাগ চাল আসে দিনাজপুর থেকে। সেখানেই বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা কেনা বেশী নেয়া হচ্ছে।সেই সাথে তারা জানান ধান পাওয়া যাচ্ছে না। মোকামে চালের দাম বেশী হওয়ায় তার প্রভাব খুচরা বাজারে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা।
খাদ্য উদ্বৃত্ত এ জেলা থেকেই যেখানে প্রতিদিন ট্রাকে ট্রাকে চাল অন্য জেলায় যায় সেখানে কুড়িগ্রামে হঠাৎ করে চালের দাম বৃদ্ধিকে অবাস্তব বলে মনে করেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ও গণ কমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম।
অন্যদিকে বিশ্বস্তসূত্রে জানা গেছে সরকারী খাদ্যগুদামে প্রতি কেজি চার ৩৮ টাকা কেজি দরে কেনার ফলে বাজারে মোটা ধানের কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা চালের বাজার উর্দ্ধমূখী তৈরী করছেন।
এদিকে চালের দাম এভাবে লাফিয়ে বাড়ায় নিম্ন আয়ের লোকজন ও সাধারন ক্রেতারা পড়েছেন অনেকটা বিপাকে।তারা বলছেন এভাবে এই করোনা আর বন্যার সময় আলু পিঁয়াজ আর সব্জির মত সব কিছুর সাথে যদি চালের দামটাও নিয়ন্ত্রনের বাইরে যায় তাহলে কষ্টের আর শেষ থাকেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews