1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নরসিংদী সদরের ওসি আল মামুনের দৃষ্টান্ত স্থাপন জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে লোহাগড়ায় প্রস্তুতি সভা নাসিরউদ্দীন পাটোয়ারির দেয়া অশা/লীন বক্তব্যের প্র/তি/বাদে লোহাগড়ায় বি/ক্ষো/ভ মিছিল ও স/মাবে/শ অনুষ্ঠিত কিস্তির চাপে নি খোঁ/জ ঝালমুড়ি বিক্রেতা ইউসুফ আলী, চ/র/ম বিপাকে পরিবার বিশ্বনাথে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের স্কুল ড্রেস বিতরণ

কুলাউড়ায় দলীয় সিদ্ধান্ত অমাণ্য করায় মেয়র ইউনুছ বহিস্কার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৩৪৭ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ২৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পৌর আওয়ামীলীগের সদস্য বর্তমান মেয়র শফি আলম ইউনুছকেদলীয় সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র ইউনুছকে দল থেকে বহিস্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে দল থেকে বহিস্কারের কারণ উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু। বহিস্কারের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম উল্লেখ করেন দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনানুযায়ী গত ৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয়ভাবে মেয়র প্রার্থী ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হয় এবং ৩ জন প্রার্থীর কাছ থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী না হওয়ার মৌখিক অঙ্গীকার নেয়া হয়।

পরবর্তীতে দলের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন প্রদান করে।

এদিকে দলের পৌর কমিটির সদস্য বর্তমান মেয়র শফি আলম ইউনুছ বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করলে তাকে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্ত তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) উপধারায় তার দলীয় স্বীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো. খোরশেদ আলী, আ’লীগ নেতা মুকিম উদ্দিন আহমদ চৌধুরী, মোস্তফা আব্দুল মালিক, তাজ খাঁন, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews