1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় অপরিকল্পিত পোল্ট্রি ফার্মে ঝুকিতে গর্ভবতী নারী ও শিশুরা

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯২ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার খারপাড়া গ্রামে স্ব-পরিবারে বসবাসের স্থানে অপরিকল্পিত ভাবে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশ দূষণ হয়ে গর্ভবতী নারী ও শিশুরা ডায়রিয়া এলার্জিসহ নানান রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। সংক্রামণ আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। ভুক্তভোগী মোঃ জাহেদ হোসেন, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক বরাবর ব্রয়লার পোল্ট্রি খামার স্থাপন দ্বারা বসত বাড়ীর পরিবেশ দূষণের ক্ষতির প্রভাব থেকে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও গর্ভের সন্তান রক্ষার জন্য জরুরী ভিত্তিতে খামারটি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোঃ জাহেদ হোসেন জানান- খামার স্থাপনের পূর্বে এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বসতবাড়ীতে এই করোনাকালীন সময়ে ব্রয়লার খামার স্থাপন না করার জন্য বড়ভাই খামার স্থাপনকারী মোঃ রহমত আলীকে অনুরোধ করা হয়। তিনি কারো কথায় কর্নপাত না করে বসত ঘরের উপরে পোল্ট্রি খামার গড়ে তুলেছেন। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধনসহ প্রয়োজনীয় কোন কাগজাত এর তোয়াক্কা না করে বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করে আসছেন। অপরিকল্পিত ভাবে গড়ে উটা পোল্ট্রি ফার্ম বন্ধ না করে বাঁধা দানকারীকে আসামী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা (নং- ১২৯/২০২০) দায়ের করেছেন। তিনি আরো জানান- “পরিবেশ দূষিত স্থানে বসবাসের ফলে গত ১৩ ফেব্রুয়ারী অপরিপক্ষ অবস্থায় আমার স্ত্রীর ঘরে মৃত সন্তান প্রসব করে। বর্তমানে তিনি ঝুকি মুক্ত নয়, তাই তাকে আত্মীয়ের বাড়ীতে রেখে আমি মানবেতর জীবনযাপন করছি। বাড়ীতে ১১ টি পরিবারের মধ্যে ছোট বড় ৩৬ জন মানুষের বসবাস। তন্মধ্যে ৮ জন শিশু ও ৫ জন গর্ভবতী নারী। ডায়রিয়া এলার্জিসহ নানান রোগে সবসময় আক্রান্ত অবস্থায় থাকি। নাক পেজে ধরে ছলতে হয় প্রতিনিয়ত। পরিবেশ দূষণ ও করোনা ভাইরাস আতঙ্ক আরও হুমকিতে ফেলেছে স্থানীয়দের। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। একাধিক ডাক্তারগণ জানিয়েছেন, উন্নত পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতাই এইসব রোগের কারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews