1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান
শিরোনাম
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন অন্যায়কারী কবরস্থানের মানুষ, কবরস্থানে থাকা উচিত : বিভাগীয় কমিশনার, রেজা-উন নবী লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে নেতা কর্মিদের ব্যাপক প্রস্তুতি

কাঠালিয়ায় সেপটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, একজন অসুস্থ্য

  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৭৫ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিযনের মহিষকান্দি গ্রামে একটি নির্মানাধীন বাড়ির নতুন সেপটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে সিমিন্টের বিষক্ত গ্যাসে রাজমিস্ত্রীসহ দুই জনের মৃত্যু ও একজন আহত হয়েছে।

৬ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজমিস্ত্রী আসাদুল ও প্রতিবেশি যুবক মজনুর মৃত্যু হয়, অন্য প্রতিবেশি যুবক শুভ গুরতর অসুস্থ্য হয়ে পড়েন।

প্রতক্ষ্যদর্শী ও মৃত আসাদুলের স্বজনরা জানান, মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মানাধীন বাড়ির নতুন সেপটি ট্যাংকির সেন্টারিং মঙ্গলবার সকালে রাজমিস্ত্রী আসাদুল খুলতে যান। ট্যাংকির মূখ খুলে ভিতরে ঢুকে সেন্টারিং এর কাঠ খুলতে গেলে বিষক্ত গ্যাসে অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থা দেখে বাড়ির মালিকের ভাই পলাশ খান প্রতিবেশি যুবক মজনুকে ডেকে নিয়ে আসেন রাজমিস্ত্রীকে উদ্ধার করার জন্য।

মজনু মিস্ত্রীকে উদ্ধার করতে ট্যাংকির ভিতরে ঢুকলে সেও অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় অন্য প্রতিবেশি যুবক শুভ দুই জনকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে সেও অসুস্থ্য হয়ে পড়ে। তিনজনকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মজনু ও আসাদুলের মৃত্যু হয়। শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।

রাজমিস্ত্রী আসাদুল (৩০)এর বাড়ী ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে। মজনু (২৫) মহিষকান্দি গ্রামের শাহাদতের ছেলে ও শুভ খান (২২)। একই গ্রামের ইদ্রিস খানের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ভান্ডারিয়া হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এলকাবাসী ও ফায়ার সার্ভিসের ধারনা নির্মানাধীন সেপটি ট্যাংকিটির উপরের অংশ পুরোটা ঢেকে ডালাই দেয়ার কারনে ট্যাংকির ভিতরে সিমেন্টের বিষক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে। আজ ট্যাংকির মুখ খুলে ভিতরে ঢুকে সেন্টারিং এর কাঠ খুলতে গেলে গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, সেপটি ট্যাংকির কাজ করতে গিয়ে বিষক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews