1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কলারোয়ার ১০ ইউপির সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩১১ Time View

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের সম্ভাব্য শতাধীক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, তফশীল অনুযায়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আগামি ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন অনেকে। ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

পাঁচ জন সরকারি কর্মকর্তাকে দু’টি করে ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১০ মার্চ) পর্যন্ত চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন: ১নং জয়নগর ইউনিয়নে জয়দেব সাহা ও সিদ্দিকুর রহমান, ২নং জালালাবাদ ইউনিয়নে এখন পর্যন্ত কেউ সংগ্রহ করেন নি, ৩নং কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, শেখ সোহেল রানা ও মোহাম্মদ রফিক, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, মারুফ হোসেন ও মফিজুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম ও আকবর আলী, ৭নং চন্দনপুর ইউনিয়নে মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম ও ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার ও আবু জাফর, ১১নং দেয়াড়া ইউনিয়নে মিনাজ উদ্দীন, আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ও তার স্ত্রী নাজমা পারভীন এবং ১২নং যুগিখালি ইউনিয়নে এরশাদ আলী ও আবুল বাশার।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান দু’জনই গত নির্বাচনে আঃলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।

রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন কয়লা ও হেলাতলা ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, লাঙ্গলঝাড়া ও কেঁড়াগাছি ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, জয়নগর ও জালালাবাদ ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম এবং দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নে
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এ এস এম সোহেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews