বার্তা বিভাগ: হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন এশিয়ান এক্সপ্রেস ২৪ ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেট বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও গবেষক মিজানুর রহমান মিজান। তিনি শুভেচছা বার্তায় বলেন, শারদীয় দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সেই সাথে সবাইকে জানান প্রীতি ও শুভেচ্ছা। ধনী গরিব সবাই আনন্দে অংশ গ্রহণের মধ্য দিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এ প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির একটি বিরল দেশ।এ দেশে সকল ধর্মাবলম্বীর লোক নিজ নিজ ধর্ম পালন করেন নির্বিঘ্নে। দেশিয় সাম্প্রদায়িকতা যেন নষ্ট না হয় এদিকে সবার দৃষ্টি রাখার প্রত্যয় ব্যক্ত করে সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করেন।