1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

উলিপুরে স্কুলের জায়গা দখল করে দোকান নির্মাণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৬০ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ– কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বরাদ্দকৃত জায়গা জোরপূর্বক দখল করে সেই জায়গায় দোকান নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তা পাকা করার কাজ শুরু হলে কর্তৃপক্ষ এবং প্রশাসন অনুমতি দেন দোকানটি ভেঙে ফেলতে। কারণ দোকানটির পুরোটাই রয়েছে রাস্তা দখল করে যার পূর্বপাশে রয়েছে কদমতলা বাজার জামে মসজিদ এবং উত্তর দিকে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট।

জায়গাটি চলাচলের জন্য খুবই সংকীর্ণ এবং বিপদজনক হয়ে উঠেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, স্কুলের ম্যানেজিং কমিটি অনেক চেষ্টা করেও দোকানটি ভেঙে ফেলতে পারেননি। দোকানের মালিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বলেই গায়ের জোরে অবৈধভাবে এখন পর্যন্ত টিকে রেখেছেন এবং দোকানটি ভেঙে ফেলবেন না বলে জনসম্মুখে হুমকি দিয়েছেন।
দীর্ঘদিন রাস্তাটি মাটি কেটে ফেলে রাখা হয়েছিল যা জনসাধারণের ব্যাপক ভোগান্তিতে ফেলেছে। আবার কাজ শুরু করা হলেও দোকানটি পূর্বের জায়গায় বহাল রয়েছে।
দোকানটি ভেঙে ফেলা না হলে এখানে প্রতিদিনই ঘটতে পারে দূর্ঘটনা এবং স্কুলের শিক্ষার্থীরা পরবর্তীতে বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারে। সকল অভিভাবক এবং এলাকার লোকজন এ বিষয়টি নিয়ে চিন্তিত। রাস্তার কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নিলে স্কুলের শিক্ষার্থী ও এলাকার লোকজন খুবই উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews