1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

ইয়াস কেড়ে নিয়েছে ঘরের পলিথিনের ছাউনিও

  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৭৭ Time View

রাজাপুরে টিটু অর্থাভাবে বসতঘর তৈরী করতে না পারায় স্ত্রী ও স্কুল পড়ুয়া পুত্রকে নিয়ে মানবেতর জীবনযাপন

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
রাজাপুর উপজেলার সাকরাইল গ্রামের মৃত. মো. শাহজাহান হাওলাদারের পুত্র মো. টিটু হাওলাদারের পৈত্রিক সম্পত্তি থাকতেও অর্থাভাবে বসতঘর তৈরী করতে না পারায় স্ত্রী ও স্কুল পড়ুয়া পুত্রকে নিয়ে যাযাবর জীবনযাপন করছেন। স্থানীয়দের সহায়তায় কোনরকম টিনের বেড়া দিয়ে সুপারি গাছের চেরা ও পলিথিনের ছাউনির ঘরটুকুও ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে কোন মানুষের পক্ষে বসবাস করা সম্পুর্ণ দুঃসাধ্য ব্যাপার।

টিটু হাওলাদার বলেন, ৭বছর বয়সের সময় মা মারা যান। তখন আমরা ৩ভাই বোন। ছোট অবস্থায় মা মারা যাওয়ায় মামাদের মাধ্যমে ঝালকাঠিতে বসবাস শুরু করি। ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় (বাসন্ডা ব্রিজের পুর্বঢালে) একটি ঘরে থাকতাম। বোনের বিবাহ হওয়ায় সে শ্বশুর বাড়িতে আছে। বড় ভাই কয়েক বছর আগে নিহত হয়েছেন। ওই এলাকায়ই টিনের একটি ঘরে ৩শত টাকা ভাড়ায় একটি কক্ষে স্ত্রী ও স্কুল পড়ুয়া পুত্রকে নিয়ে বসবাস করতে হচ্ছে। পুঁজি না থাকায় অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে সক্ষম না হওয়ায় ওই কক্ষেরই একপাশে স্ত্রীকে চায়ের দোকান দিতে হয়েছে। দুজনের কষ্ট ও পরিশ্রমে যে টাকা আয় হয় তা দিয়ে সন্তানের পড়ালেখা চালিয়ে নিজেদের দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করাও দুঃসাধ্য হয়ে পড়ে। পৈত্রিক ভিটায়ও বসবাসের উপযোগী ঘর না থাকায় সেখানে থাকা সম্ভব হচ্ছে না। পলিথিনের ছাউনীটুকুও ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রোদ, বৃষ্টি, বন্যা হলে কোনভাবেই বসবাস করা সম্ভব হচ্ছে না।

টিটুর স্ত্রী শামিমা সুলতানা বলেন, সাকরাইল গ্রামে আমার শ্বশুর বাড়িতে জমি থাকলেও মানুষ হিসেবে বসবাসে কোন উপায় নেই। রোদ, বৃষ্টি, বন্যা, বাতাস সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। একমাত্র শিশু পুত্রকে নিয়ে এতো কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তা ভাষায় বুঝাতে পারছি না। যদি সরকারীভাবে একটি ঘর পাওয়া যেতো, তাহলে আমাদের মাথা গোজার ঠাঁই হতো।

স্থানীয় ইউপি সদস্য মনির সিকদার বলেন, মৃত. শাহজাহান হাওলাদারের জমি থাকলেও সেখানে নেই কোন বসবাস উপযোগী ঘর। অর্থাভাবে তুলতে পারছে না ঘরও। আমরা স্থানীয়দের সহায়তায় সুপারি গাছ ও পলিথিনের ছাউনীতে বসবাসের ব্যবস্থা করছিলাম। ইয়াসে তাও নিয়ে গেছে। অমানবিকভাবে তাদেরকে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমরা পারি সরকারী সহায়তায় খাদ্যোপাদান দিতে, কিন্তু কাউকে তো ঘর করে দিতে পারি না। সরকারী বরাদ্দে জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে যদি একটি ঘর টিটুকে দেয়া হয় তাহলে তার দুঃখ-কষ্ট লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews