1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  লোহাগড়ায় সাধক কবি তারক গোঁসাইয়ের ১১১তম তিরোধান তিথীর ৪ দিনব্যাপী অনুষ্ঠান শুরু শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান আরিফুল হকের বিজয়ে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর বিএনপির দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ সাতক্ষীরার ৪ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত লালমনিরহাট-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী রাজিব প্রধান নড়াইল-১ আসনে বিএনপি,২ আসনে জামায়াত প্রার্থীর জয় সিলেট -২ আসনে ইতিহাস গড়ে বিজয়ের হাঁসি হাসলেন তাহসিনা রুশদির লুনা বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি বাড়ছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ পৌর শাখার কমিটি গঠন
শিরোনাম
বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  লোহাগড়ায় সাধক কবি তারক গোঁসাইয়ের ১১১তম তিরোধান তিথীর ৪ দিনব্যাপী অনুষ্ঠান শুরু শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান আরিফুল হকের বিজয়ে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর বিএনপির দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ সাতক্ষীরার ৪ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত লালমনিরহাট-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী রাজিব প্রধান নড়াইল-১ আসনে বিএনপি,২ আসনে জামায়াত প্রার্থীর জয় সিলেট -২ আসনে ইতিহাস গড়ে বিজয়ের হাঁসি হাসলেন তাহসিনা রুশদির লুনা বিশ্বনাথে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি বাড়ছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ পৌর শাখার কমিটি গঠন লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইলমে হাদিসের খিদমতে সৎপুর মাদরাসার অবদান অনন্য- মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৯০ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা সিলেট বিভাগের একটি প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ। শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর স্মৃতি বিজড়িত ও প্রথিতযশা আলিমে দ্বীন আশিকে রাসূল হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.) কর্তৃক প্রতিষ্ঠিত এ মাদরাসা হুব্বে রাসূল (সা.) বুকে ধারণ করে হাদিসের আমানত যথাযথভাবে এখলাসের সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বৃহত্তর সিলেট অঞ্চলে যারা হাদিসের খিদমত করে স্বরণীয় বরণীয় তাদের অন্যতম সৎপুর মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত গোলাম হোসাইন সৎপুরী (রহ.)। সুদীর্ঘ ৫৬ বছর ধরে অব্যাহতভাবে তাঁর হাদিসের খিদমত এখনো জারী আছে। এখানকার ফারিগ শিক্ষার্থীরা মুসলিম দুনিয়ার প্রায় প্রতিটি দেশে বিভিন্নভাবে দ্বীনের খিদমত করে যাচ্ছেন। তাই হাদিসের খিদমতে দ্বীনের প্রচার-প্রসারে এই মাদরাসার অবদান অন্যন্য।

বুধবার ৩ রা মার্চ মাদরাসার ৫৬তম ব্যাচের পাগড়ী প্রদান, প্রতিষ্ঠাতা হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.)-এর ইছালে সাওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বয়ান রাখেন সোবহানীঘাট কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মাদরাসার প্রাক্তন ছাত্র ড. মাওলানা মোঃ রইছ উদ্দিন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, ফতেহপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবু আলী সিকন্দর, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আজিজুর রহমান ধনপুরী ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জিবি সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, অধ্যক্ষ আমিরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো: হুসাইন, অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, অধ্যক্ষ মাওলানা আখতার আলী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সিলেট’র মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান নোমানী, উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুপার মাওলানা আবু তায়্যিব মো: শামছুন নুর , সুপার মাওলানা কামরুজ্জামান, সুপার শামছুল কবির মিছবাহ, সুপার মাওলানা রায়হান উদ্দিন, বিশ্বনাথ আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews