1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আল্লাহর প্রতি ভয় থাকলে কেউ অনিয়ম-দূর্নীতি করবে না: মোকাব্বির খান এমপি

  • Update Time : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩০২ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি বলেছেন, আল্লাহর প্রতি ভয় থাকলে কেউ অনিয়ম-দূর্নীতি করবে না। সুষ্ঠ তদারকির অভাবেও অনেক সময় ভালো কাজে অনিয়ম হয়। তাই সরকারের গ্রহন করা প্রকল্পগুলো যাতে সুষ্ঠভাবে বাস্তবায়িত হয় আমাদের সবাইকে সে লক্ষ্যে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণের দাবীপূরণে সততা ও নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। তবে এতে সর্বস্থরের জনসাধারণের দোয়া ও সার্বিক সহযোগীতার প্রয়োজন।

তিনি আজ শনিবার ২২ মে সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশঘর-আনরপুর গ্রামবাসীর উদ্যোগে আনরপুর গ্রামের প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে এলাকার সড়কের উন্নয়ন, পরিদর্শন, পরিকল্পনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানে এলাকাবাসী প্রধান অতিথির কাছে এলাকার উন্নয়নের জন্য প্রধান অতিথির কাছে বিভিন্ন দাবী দাওয়া উত্তাপন করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সংগঠক আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, প্রবাসী হেলাল উদ্দিন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফারুক আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ফয়জুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির এপিএস অসিত রন্জন দেব, প্রবাসী ইলিয়াস আহমদ আয়না, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, এলাকার মুরব্বী জয়নাল আবেদীন কদ্দুল, মোস্তফা আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews