1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

‘আল্লাহর নামে’ ছেড়ে দেয়া ষাঁড় জবাই করে মাংস বিক্রি করলেন ৫ কসাই

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৫১ Time View

(প্রমাণ মুছে ফেলতে জবাইয়ের পর মাথা, চামড়া ও পায়া (পা) ফেলে দেয়া হয় নদীতে)

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ৫ কসাইয়ের বিরুদ্ধে ‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেয়া লক্ষাধিক টাকার একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রিপন হাওলাদার বাদি হয়ে নলছিটি থানায় বুধবার বিকেলে একটি অভিযোগ করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

তবে ষাঁড়টি জবাইয়ের আগে ভেটেরিনারি কর্মকর্তা কর্তৃক পশুটি জবাইয়ের উপযোগী বলে সনদপত্র নেয়া হয়নি বলে দাবি করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান। বৃহস্পতিবার (২০ মে) সকালে নিজ কার্যালয়ে অবস্থানকালে তিনি বলেন, ডাক্তারি ফিটনেস সনদের ছাড়াই ষাঁড়টি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় কসাই মো. উজ্জ্বল হাওলাদার, মো. লালন হাওলাদার, মো. রুহুল আমিন, মো. মামুন ও মো. বিপ্লব এলাকার গরু ও ছাগল চুরি করে জবাই দিয়ে বাজারে মাংস বিক্রি করে আসছে। গত মঙ্গলবার রাতে আল্লাহর নামে ছেড়ে দেয়া আনুমানিক ১ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ষাঁড় চুরি করে বুধবার ভোরে শহরের স্টিমারঘাট এলাকায় জবাই করে। পরে ষাঁড়টির মাথা, চামড়া ও পায়া (পা) নদীতে ফেলে দিয়ে বাজারে মাংস বিক্রি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কসাই জানান, কেউ যাত আল্লাহ নামে ছেড়ে দেয়া ওই ষাঁড়টি শনাক্ত করতে না পারে সেজন্য জবাইয়ের পর মাথা, চামড়া ও পায়া (পা) নদীতে ফেলে দেন ওই ৫ কসাই। ষাঁড়টিকে জবাই করে কেজি দরে প্রায় দেড় লক্ষ টাকার মাংস বিক্রি করেছেন তারা।

নলছিটি পৌরসভার স্টাফ মো. ফরিদুল ইসলাম বলেন, ওইদিন তিনটি গরু জবাইয়ে জন্য পৌরসভার পক্ষ থেকে সিল দেয়া হয়েছে। ষাঁড় জবাইয়ের বিষয়টি আমাদের জানানো হয়নি।

এ ব্যাপারে কসাই উজ্জল ও রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আল্লাহর নামে ছেড়ে দেয়া ষাঁড় জবাই করে মাংস বিক্রির অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, ওইদিন মোট ৪টি গরু জবাই করা হয়। জবাইয়ের সময় নলছিটি থানার পুলিশ কনস্টেবল ওয়াদুদ উপস্থিত ছিলেন। আমরা ক্রয় করা গরু জবাই করেছি।

নলছিটির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews