1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

অর্থভাবে বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৯১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাবা ছিলেন ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সম্মুখ যোদ্ধা। বাংলাদেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, মা বোনের ইজ্জত বাঁচাতে নিজ পরিবারের কথা না ভেবে ঝাঁপিয়ে পরেছিলেন মুক্তিযুদ্ধে। যেই বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন দেশের জন্য সেই বাবার সন্তান আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অর্থভাবে বিনা চিকিৎসায়।

বলছি ঝালকাঠির রাজাপুর উপজেলার সত্যনগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শেখ এনছান আলীর কনিষ্ঠ সন্তান মাহমুদুল ইসলাম রনির (৩৫) কথা। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের ডাঃ বলছিল ইন্ডিয়া গিয়ে অপারেশন করাতে। কিন্তু তাতে সব খরচ মিলিয়ে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার দরকার ছিল। কিন্তু রনির কাছে মুক্তিযুদ্ধের সন্তানের আত্মসম্মান ছাড়া আর কিছুই ছিলনা। দুইবার ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও ৫০ হাজার টাকার ব্যাংক স্টেটমেন্ট দেয়ায় বাতিল করা হয় আবেদন। যেই দেশে রাজাকারের সন্তান জীবনযাপন করে উচ্চ বিলাসি আর সেই দেশের মুক্তিযুদ্ধের সন্তান মারা যায় অসহায়ের মত। এই জন্যই কি স্বাধীন করতে ঝাপিয়ে পরেছিল মুক্তিযোদ্ধারা?

ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে রনি চালাতো পাঁচ বছরের এক সন্তান সহ নিজের সংসার। তিন বছর যাবৎ এই রোগের চিকিৎসা করতে গিয়ে নিজ সম্পদের প্রায় সবটুকুই হারিয়েছিল। আজ নিজ সন্তান এবং স্ত্রীর ভবিষ্যত অন্ধকার করে নিজেই পারি জমিয়েছে পরপারে। রনি আর মুক্তিযোদ্ধার সন্তানের প্রপ্য বুঝে পেতে ফিরে আসবেনা কোনদিন। কিন্তু আর কতকাল রনিরা এমন বিনা চিকিৎসায় মারা যাবে? এমন দিনের অপেক্ষায়ই কি রনিদের বাবারা ঝাপিয়ে পরেছিল মুক্তিযুদ্ধে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews